জোকস
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৪৬
মহিলা :আমার স্বামীকে সুস্থ করে তোলার জন্য আপনাকে কত টাকা দিতে হবে?
ডাক্তার :আপনার কাছে আপনার স্বামীর মূল্য যত সে অনুসারেই না হয় দিন।
মহিলা :ও তো গেল মাসেও আমার কাছ থেকে টাকা ধার করে সংসার চালিয়েছে। সে হিসেবে তো ওর মূল্য তো এখন ঋণাত্মক। সুস্থ হয়ে সব শোধ করার পর যা মূল্য হয় তা না হয় পরে দেখা যাবে। এখন আপনিও ধারে চালিয়ে নিন!
উকিল :আপনার জন্য সুসংবাদ এবং দুঃসংবাদ দুটোই আছে। কোনটা আগে শুনতে চান তা বলুন।
আসামী :আগে না হয় দুঃসংবাদটাই দিন।
উকিল :খুন যেখানে হয়েছে সেই জায়গায় পাওয়া রক্তের আলামতের সাথে আপনার রক্তের আলামত পুরোপুরি মিলে গেছে।
আসামী :ও! না। আর সুসংবাদটা কী শুনি।
উকিল :আপনার রক্তের আলামতে কোলেস্টরল ও সুগারের মাত্রা স্বাভাবিক পাওয়া গেছে!
প্রথম বন্ধু :কি রে তুই নাকি নকলবিরোধী রচনা লেখায় প্রথম স্থান অধিকার করেছিস?
দ্বিতীয় বন্ধু :হুমম! করেছিলাম।
প্রথম বন্ধু :করেছিলাম মানে কি রে! আজ না তোর পুরস্কার আনতে যাবার কথা ছিল।
দ্বিতীয় বন্ধু :পুরস্কার আনতে যাওয়ার কথা ছিল... কিন্তু গতরাতে ওরা ফোন করে না করে দিয়েছে।
প্রথম বন্ধু :কেন?
দ্বিতীয় বন্ধু :ওরা বলছে আমি নাকি চার বছর আগের একটা রচনা থেকে হুবহু আমার লেখাটা কপি করে দিয়েছি!