অ্যাবাউট ডটমি

খুব দ্রুত সাইন-আপ করে এই সাইট থেকে আপনি আপনার নিজের জন্য একটি ওয়েবপেইজ খুলে ফেলতে পারবেন। এখান থেকে যে ওয়েবপেজটি খোলা হবে, তাতে আপনা রসংক্ষিপ্ত জীবনবৃতান্ত যেমন যুক্ত করতে পারবেন, তেমনি বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে আপনার অ্যাকাউন্টের লিংকও সংযুক্ত করতে পারবেন। এই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড আপনি পছন্দমতো বদলে নিতে পারবেন এবং প্রয়োজনে নতুন ছবি আপলোডও করতে পারবেন। কালার প্রোফাইলও বদলে দিতে পারবেন ইচ্ছে মতো। এখানে ওয়েব পেজটি তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যেই আর সাথে সাথেই তা উন্মুক্ত হয়ে যায় সকলের জন্য। এই ওয়েব পেজটি থেকে যেকেউ আপনাকে ইমেইল করতে পারবে এবং মন্তব্যও করতে পারবে। এই সাইটেও আবার লগিং এবং অন্যান্য পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। ঠিকানা :https://about.me