এএমডি প্রসেসর
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৪৮
এএমডি পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি বাজারে এনেছে এএমডি’র নতুন এফএক্স-৮৩৫০ মডেলের প্রসেসর। পাইল ড্রাইভার প্রযুক্তিতে তৈরি ৮ কোর সিরিজের ১৬ এমবি ক্যাশ এবং ১২৫ ওয়াটের প্রসেসরটি এএম৩+ সকেটের ব্ল্যাক এডিশন নামে পরিচিত। এটি ইন্টেল আই৭-৩৭৭০কে প্রসেসরের সমতুল্য। এর গতি ৪.০ গিগাহার্জ (টার্বো মোডে যা ৪.২ গিগাহার্জ পর্যন্ত বাড়ানো যায়)। এল২ এবং এল৩ ক্যাশ ৮ মেগাবাইট করে। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭|