হানিফ সংকেতের ‘পরিণামে পরিণয়’

চ্যানেল :এটিএন বাংলা (নাটক) প্রচার সময় :ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিট অভিনয় :জাহিদ হাসান, মম, জেনী, আরফান, দিলারা জামান প্রতি ঈদেই বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘পরিণামে পরিণয়’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বেশ কয়েক বছর ধরেই ঈদ উপলক্ষে তিনি এটিএন বাংলার জন্য বিশেষ নাটক নির্মাণ করছেন। হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে তেমনি এর গল্প, নির্মাণশৈলীতেও থাকে বৈচিত্র্য। জীবিকার প্রয়োজনে বিদেশে কাজ করে দুই যুবক। দীর্ঘদিন পর ঈদের ছুটিতে তারা দেশে আসে। এদের একজনের মধ্যে যেমন দেশের এবং মায়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে তেমনি অন্যজন দীর্ঘদিন পর দেশে এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অস্বস্তিতে ভুগতে থাকে। এ ছাড়াও দেশে এসে এরা জড়িয়ে পড়ে নানান পারিবারিক জটিলতায়। এইসব বিষয় নিয়েই গড়ে উঠেছে ‘পরিণামে পরিণয়’ নাটকের গল্প। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, নওরীন হাসান খান জেনী, আরফান, দিলারা জামান, কেএস ফিরোজ, সোলায়মান খোকা, শিরিন আলম, সুভাশিষ ভৌমিক, ইকবাল, নজরুল, মতি, ফরিদ প্রমুখ। উল্লেখ্য জাহিদ হাসান ও জেনী এই প্রথম কোনো নাটকে একসঙ্গে অভিনয় করলেন। নাটকের সূচনা সংগীতের সুর করেছেন আলী আকবর রূপু। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।