প্রতিফলন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫০
চ্যানেল :মাছরাঙা (নাটক)
প্রচার সময় :ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিট
অভিনয় :মাজনুন মিজান, সাদিয়া ইসলাম মৌ, রোকেয়া প্রাচী প্রমুখ
ইমরান সাহেব অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বাসা থেকে বের হয়ে দরজা লক করছেন , এমন সময় তার মনে হয় কেউ একজন তার ঘরে। আবার দরজা খুলে ভেতরে ঢুকে ভালো করে খুঁজে দেখেন ভেতরে কেউ নেই। এরপর তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় মনে করেন কেউ একজন তাকে ফলো করছে। রাস্তায় পূর্বার সাথে দেখা হয়, পূর্বা তার পরিচিত। অফিস থেকে একদিনের ছুটি নিয়ে পূর্বার সঙ্গে কাটান এবং তাকে ঘটনাগুলো বলেন। অফিস থেকে বের হচ্ছেন এমন সময় দারোয়ান তাকে জানায়, কাল অফিসে গাড়ি এনে আর নিয়ে যাননি তিনি। ইমরান সাহেব একথা শুনে অবাক হন। কারণ তার গাড়ি ওয়ার্কশপে। বাসায় ফিরে দেখেন তার ঘর এলোমেলো।