ওভার বাউন্ডারি

চ্যানেল :জিটিভি (টক শো) প্রচার সময় :ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১৫ মিনিট উপস্থাপনা :মুনমুন অতিথি :ক্রিকেটার আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট ঈদে জনপ্রিয় উপস্থাপক মুনমুন বাংলাদেশের জনপ্রিয় দুই সফল অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটকে নিয়ে খেলবেন ‘ওভার বাউন্ডারি’। ওভার বাউন্ডারি মূলত একটি এন্টারটেইনমেন্ট শো। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় বিনোদন মূলক আলাপচারিতা করবেন। করবেন একে অপরের সাথে ছোটবেলার স্মৃতিচারণ। পাশাপাশি ছোটবেলার স্বপ্ন, স্বপ্ন পূরণের নানা না বলা গল্প। ব্যক্তি জীবনে সাফল্য-ব্যর্থতা ছাড়াও ক্রিকেট মাঠের সাফল্য-ব্যর্থতার কথাও বলবেন তারা। ব্যাট-বল-উইকেট হাঁকানোর পাশাপাশি তারা যে ভালো ছবিও আঁকতে পারেন তাও জানতে পারবে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে। আড্ডায় উঠে আসেব তাদের পারিবারিক জীবনের মজার মজার সব ঘটনা।