লাইভে
ওয়ারফেজ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫১
দেশ টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে সরাসরি বিশেষ গানের অনুষ্ঠান ‘কলের গান’। লাইভ শোতে বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা গান করবেন। এর প্রথম দিন অর্থাত্ ঈদের দিন রাত ৯টা ৪৫ মিনিটে থাকছে এ দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ। তারা অনুষ্ঠানে তাদের গাওয়া জনপ্রিয় গানগুলো গাইবেন। পাশাপাশি দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি কথাও বলবেন।