হারানো সুর

চ্যানেল :মাছরাঙা (টেলিফিল্ম) প্রচার সময় : ঈদের দিন রাত ১১টা ২০ মিনিট অভিনয় :মোশাররফ করিম, বিদ্যা সিনহা মীম, আরফান, মনিরা মিঠু, নওমি কলোনীতে নতুন এক পরিবার আসে। মা শিক্ষকতা করে আর তার সুন্দরী মেয়ে মীম। সুমিকে দেখার পর থেকেই এলাকার ডিশ ব্যবসায়ী আবীর আর সিডি ব্যবসায়ী শাকিল দু’জনে প্রতিযোগিতায় নেমে পড়ে কে তার মন জয় করতে পারে সর্বোচ্চ সেবা দিয়ে। এই নিয়ে শুরু হয় দু’জনার মধ্যে একে অপরকে হেয় করার প্রতিযোগিতা। সুমির মা পুরনো দিনের সিনেমা হারানো সুর দেখতে চাইলে আবীর ডিশ লাইনে সেটা দেখাতে চায়। কিন্তু শাকিল কোন না কোনভাবে তাতে বাঁধা সৃষ্টি করে ফেলে।