নারী

চ্যানেল :এনটিভি (নাটক) প্রচার সময় :ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ১৫ মিনিট অভিনয় :শহীদুজ্জামান সেলিম, মৌ, রোকেয়া প্রাচী সিদ্ধার্থ একজন বোহেমিয়ান যুবক। হঠাত্ করেই তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় এই লিখে যে, সে একটা বিদ্যা লাভ করেছে। সে মানুষের মন পড়তে পারে। গত বেশ কয়েক বছর তিব্বতে নির্বাসনে থেকে সে এ বিদ্যা পেয়েছে। মানুষের মধ্যে একটি তোলপাড় শুরু হলো। হঠাত্ একদিন সকালে সিদ্ধার্থের কাছে এক নারী আসে। নারীটিকে ঘিরে মাইন্ড রিডিং করতে গিয়ে সিদ্ধার্থ একের পর এক রহস্যের ফাঁদে পড়ে। সে যা ভাবে মেয়েটি তাই বলে দিচ্ছে। এবার নারীটির কাছে মানুষের ভিড় বাড়তে থাকে। নারীটির কথা বলার কৌশল এবং সৌন্দর্য্যে সিদ্ধার্থ নিজের আসন হারাতে থাকে।