উন্নয়নের কার্যকারিতা বৃদ্ধির জন্য সংস্কার চালিয়ে যাবে চীন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২০:১৮
অর্থনৈতিক উন্নয়নের দক্ষতা এবং কার্যকারিতার উন্নতি সাধনের জন্য চীন সংস্কারের ধারাবাহিকতা অনুসরণ করবে বলে রবিবার জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের উপপ্রধান ওয়াাইই গ্যাং। একই সাথে ব্যাস্টিক অর্থনীতিক স্থিতিশীলতা বজায় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাথে এর নীতিনির্ধারণী পরিষদ অর্থ কমিটির (আইএমএফসি) বৈঠকে একটি বিবৃতিতে গ্যাং বলেন. ‘চীনের অর্থনীতি একটি শক্তিশালী প্রবৃদ্ধির গতি বজায় রেখেছে। বাত্সরিক হিসাব অনুযায়ী ২০১৩ সালের প্রথমভাগে সত্যিকারের জিডিপি ৭.৬ ভাগ বেড়েছে।’ তিনি আরো বলেন, অতি সামপ্রতিক অর্থনৈতিক তথ্য-উপাত্তগুলো নির্দেশ করছে কাছের সময়গুলোতে চীনা অর্থনীতি একটি ভাল প্রবৃদ্ধি বজায় রাখবে এবং এই পথে এ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ ভাগে পৌঁছাবে। তিনি জানান, অর্থনীতিতে প্রাইভেট সেক্টরকে উত্সাহিত করা হবে। এছাড়া নগরায়নকে গুরুত্ব দেয়া এবং সামাজিক সুরক্ষাকে শক্তিশালী করার বিষয়েও সরকার দৃঢ়প্রতিজ্ঞ।