ভাণ্ডারিয়ায় মঞ্চস্থ হলো নাটক
‘মহিষাসুর মর্দিনী’
ভাণ্ডারিয়া (পিরোজপুর)সংবাদদাতা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৪
গত শনিবার ভান্ডারিয়াস্থ মদন মোহন জিউ মন্দিরে স্থানীয় উর্মী শিল্পী গোষ্ঠীর সভাপতি শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীর পরিচালনায় আশিষ কুমারের উপস্থাপনায় মঞ্চস্থ হয়েছে নাটক “মহিষাসুর মর্দিনী”। এতে দেবী স্মৃতী ভৌমিক, কৃষ্ম শিবজী চক্রবর্তী, অসুর নান্টু সিংহ, সরস্বতী সাথী ভৌমিক, লক্ষী জয়ন্তী কর্মকার, কার্তিক শিব সংকর ভৌমিক, গণেশ লিটন কর্মকার ও সিংহের সাজে ছিল আশীস বিশ্বাস।
ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাব, এএসপি আসাদুজ্জামান, ওসি মতিউর রহমান, ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান ও আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল মার্কার নির্বাচন কমিটির যুগ্ন আহবায়ক মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সমাজ সেবক আবুল কালাম পোদ্দার, বিআরডিপির চেয়ারম্যান গোলাম কবির জাফরান জোমাদ্দার, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু সহ উপজেলা কেন্দ্রীয় ও মদন মোহন জিউ মন্দির পুজা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর শারদীয় শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন উপজেলার কেন্দ্রীয় পুজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস।