আটোয়ারীতে বৃদ্ধার মানবেতর জীবন-যাপন
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৪
পঞ্চগড়ের আটোয়ারীতে লা-ওয়ারিশ এক ভারসাম্যহীন বৃদ্ধা দুর্বিষহ জীবন-যাপন করছেন। দীর্ঘ প্রায় ৭ মাস ওই বৃদ্ধার স্বজনদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। বয়স প্রায় ৭০, গায়ের রং শ্যামলা, মানসিক ভারসাম্যহীন বাংলাভাষী এক বৃদ্ধা প্রায় ৭ মাস পূর্বে পঞ্চগড়ের আটোয়ারীর পল্লী বিদ্যুত্ বাজার এলাকায় এসে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি শুরু করে। বয়সের ভারে নুয়ে পড়া ওই বৃদ্ধা এক পর্যায়ে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলায় সম্প্রতি বাজারের হারুনের দোকানের বারান্দায় বিছানা পেতে লুটে পড়ে। সার ডিলার হবিবর রহমান স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার চিকিত্সা ও খাওয়া জোগান দিতে থাকে। এভাবে প্রায় ৭ মাস হতে ওই বৃদ্ধার স্বজনদের নানাভাবে সন্ধানের চেষ্টা করেও সন্ধান মেলেনি। বাজারের ব্যবসায়ীরা জানান, তিনি নিজের নাম ঠিকানা না বলতে পারলেও কথার আঞ্চলিক টানে ধারণা হচ্ছে- ওই বৃদ্ধা নরসিংদী জেলার বাসিন্দা হতে পারে। যদি বৃদ্ধার কোন ওয়ারিশ থাকেন তাহলে আটোয়ারী সংবাদদাতা জিল্লুর হোসেন সরকার মোবাইল নং ০১৭১৬-১৯৬৬৬১, সার ডিলার হবিবর রহমান- মোবাইল নং ০১৭১২৭৭৪৩০৭ এর যোগাযোগ করতে অনুরোধ করা হলো।