বকশীগঞ্জে এসিল্যান্ডের
বিরুদ্ধে বিক্ষোভ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৬
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবি এম এহছানুল মামুনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। জানা যায়, গতকাল রবিবার সকালে একটি মালবাহী ট্রাক ভূমি অফিস সংলগ্ন রাস্তায় রাখার দায়ে ট্রাক ড্রাইভার লুত্ফর রহমানকে সহকারী কমিশনান (ভূমি) এবি এম এহছানুল হক মামুন নিজ হাতে বেদম প্রহার, অকথ্য ভাষায় গালিগালাজ এবং গাড়ির কাগজপত্র ও চাবি আটক করেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা ভূমি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং তাকে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির মুখে গাড়ির চাবি ও কাগজ ফেরত দিতে বাধ্য হন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম এহছানুল মামুন বলেন, একটি মহল আমার সুনাম নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।