নাঙ্গলকোটে মাদ্রাসা
ছাত্র নিখোঁজ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৮
নাঙ্গলকোটের কিনারা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মাঈনুল ইসলাম (১১) নিখোঁজ হয়েছেন। সে কিনারা গ্রামের দিন ইসলামের ছেলে। এব্যাপারে মা হালিমা বেগম মঙ্গলবার নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ মাঈনুলের মা জানান, গত ৬ অক্টোবর মাঈনুল মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছে না। তার গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার।