নেত্রকোনায় ৭ বছর পর বাবরের পোস্টারিং
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৯
বিগত বিএনপি জোটের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সাবেক এমপি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক লুত্ফুজ্জামান বাবরের মুক্তি চেয়ে দীর্ঘ ৭ বছর পর নেত্রকোনা শহর ছাড়াও তার নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ এবং খালিয়াজুরীতে ছবিসম্বলিত পোস্টার দেখা গেছে। পোস্টারে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবি জানানো হয়। ১/১১’র পর থেকে কারাগারে প্রায় ৭ বছর যাবত্ আটক সাবেক এই প্রভাবশালী মন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং এই প্রথম। মদন উপজেলা বিএনপিও গত সপ্তাহে তার মুক্তি চেয়ে বিশাল মানববন্ধন করেছে। উপজেলা বিএনপি জানায়, বাবর মুক্তি পেলে অথবা বিএনপি নির্বাচনে গেলে এই আসনে বাবরই জোটের প্রার্থী হবেন। তিনি কারাগার থেকেও নির্বাচন করলে জয়লাভ করবেন বলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।