বোমা বিস্ফোরণে ডাকাত সর্দার নিহত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৩০
মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে গত রবিবার রাতে ডাকাতিকালে নিজেদের বোমা বিস্ফোরণে ডাকাত দলের সর্দার নিহত হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি রিয়াউল ইসলাম জানান, উজলপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ৭/৮ জন ডাকাত বাড়ির গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। আব্দুল জলিল ডাকাত দলের সদস্যদের জাপটে ধরলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল জলিল ও তার ছেলে মাসুদ হোসেন আহত হন। প্রতিবেশীরা জড়ো হয়ে প্রতিরোধ করলে ডাকাত দলের সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ডাকাত দলের সর্দার নিহত হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।