নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপির নেই
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৩৩
নির্বাচন বানচাল করার মতো সাংগঠনিক ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কারমুল ইসলাম। তিনি বলেন, মানুষের মধ্যে ভয়ভীতি, আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ হবে না। সাংবিধানিক পদ্ধতিতে যথাসময়েই দশম সংসদ নির্বাচন হবে। সোমবার দুপুরে রাজধানীর জয়কালী মন্দির রোডে শ্রী শ্রী রামসীতা মন্দিরে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত দানবরূপী যুদ্ধাপরাধী অসুরদের ধ্বংস কর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেম গড়ে তোল শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাম সীতা মন্দির কমিটির সভাপতি ও মন্দিরের সেবায়েত বীর মুক্তিযোদ্ধা গনেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদার, জোটের ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেদায়তুল ইসলাম স্বপন,আবু আহমেদ মান্নাফী, আশিকুর রহমান চৌধুরী লাভলু প্রমুখ।