ঈদে খাওয়ায় সতর্ক থাকুন

আগামীকাল কোরবানির ঈদ। আর কোরবানির ঈদ মানেই খাওয়া-দাওয়ার একটু বাড়তি আকর্ষণ। তবে যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ও হূদরোগ আছে তাদের খানিকটা সাবধানে আহার করা উচিত। কম খাওয়া উচিত অধিক চর্বিযুক্ত খাবার। আর এ সময় প্রধানত দুটি সমস্যা বেশি হয়। যাদের গরুর মাংসে এলার্জি আছে তাদের শরীরে চাকা চাকা হতে পারে। ফুলে লাল হতে পারে। এ ধরনের এলার্জিতে যেকোন ধরনের এন্টি-হিস্টামিন জাতীয় ওষুধ সেবন করা উচিত। এছাড়া এ সময় অধিক আহারের ফলে বা অধিক স্পাইসি খাবার আহারের কারণে হার্টবার্ন বা বুক জ্বালাপোড়া করতে পারে। অনেক সময় হার্টের ব্যথার মত মনে হয়। তবে এন্টাসিড জাতীয় ওষুধ সেবনে উপকার পাওয়া যায়। তাই কোরবানির ঈদের সময় খাবার-দাবারে একটু বাড়তি সতর্ক থাকতে হবে। লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ