পাকিস্তানী বোলারদের থামালো আমলার শতক

হাশিম আমলার ২০তম টেস্ট সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের উদ্বোধনী দিনে আট উইকেটে ২৪৫ করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ সিরিজটি শুরু হয়। এতে পাকিস্তানী বোলাররা টেস্টের এক নম্বর দলটির বিরুদ্ধে দাপট দেখালেও আমলা একাই লড়ে যান। পাকিস্তানে বিদেশি দলগুলোর যেতে অনীহার কারণে মরুদেশটিকেই তারা ভেন্যু হিসেবে বেছে নিয়ে কয়েক বছর ধরে সেখানে টেস্ট ও ওয়ানডে খেলছে। আমলার ইনিংসটি গড়ে ওঠে ২৫০ বলের বিপরীতে ১৩টি চারের মারে। তিনি স্টাম্প তোলার সময় ১১৮ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার এদিন পেস বোলিংয়ের বিরুদ্ধে এবং শেষ দিককার ব্যাটসম্যানরা স্পিনারদের সাথে কুলিয়ে উঠতে পারেননি । বাহাতি স্পিনার জুলফিকার বাবর ৩৪ বছর বয়সে এদিন টেস্টে অভিষেক নেন। তবে তার অভিষেকটি মন্দ হয়নি, ৮৯ রানে তিন উইকেট পাওয়ার নৈপুণ্যে। শেষ বিকালে উইকেটগুলো পান তিনি। সফরকারীরা টস জিতে ব্যাটিং নেয়ার পর সাত ফুট এক ইঞ্চি লম্বা বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান (২/৪২) নতুন বল হাতে আঘাত হানেন। তিনি ওপেনার অ্যালভিরো পিটারসেন (৩) ও অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১৫) আউট করেন। ফলে স্মিথের দল ৪৩ রানেই তিন উইকেট খুইয়ে বসে। লাঞ্চের পর ডি ভিলিয়ার্স ১৯ রানে আউট হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এরকম পরিস্থিতির মধ্যেই বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্যাটসম্যান আমলা পঞ্চম উইকেটে জেপি ডুমিনির (৫৭) সাথে ৯৫ রান তুলে পরিস্থিতি সামাল দেন। উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ নিজেদের মাটিতে কোন টেস্টের আয়োজন করেছিল ২০০৯ সালে। স্কো র কা র্ড দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস আলভিরো পিটারসেন ক শান মাসুদ ব ইরফান ৩ গ্রায়েম স্মিথ ক আদনান আকমল ব ইরফান ১৫ হাশিম আমলা অপরাজিত ১১৮ জ্যাক ক্যালিস ক আদনান আকমল ব জুনায়েদ ৫ ভিলিয়ার্স রান আউট (ইউনিস খান/আদনান) ১৯ ডুমিনি ক আসাদ শফিক ব জুলফিকার বাবর ৫৭ ডু প্লাসিস ক আসাদ শফিক ব জুলফিকার বাবর ১ রবিন পিটারসেন ব জুলফিকার বাবর ৫ ভার্নন ফিল্যান্ডার এলবিডব্লিউ ব সাইদ আজমল ৩ ড্যারেল স্টেইন অপরাজিত ১৩ অতিরিক্ত ৬ মোট (৯০ ওভারে ৮ উইকেটে) ২৪৫ উইকেট পতন: ১-৬, ২-১৯, ৩-৪৩, ৪-১০৪,৫-১৯৯, ৬-২০৫, ৭-২১৭, ৮-২২২, বোলিং: ইরফান ১৬.২-৩-৪২-২, জুনায়েদ ১৮.৪-২-৫২-১, জুলফিকার ২৭-২-৮৯-৩, আজমল ২৮-৬-৫৭-১।