খালেদা জিয়ার সঙ্গে নরওয়ে ও কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত রাজনে বার্তে লু্ল ও কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান ইয়ং গতকাল সোমবার রাতে বৈঠক করেছেন। খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে রাত সাড়ে ৮টায় নরওয়ে এবং সাড়ে ৯টায় কোরিয়ার রাষ্ট্রদূত বৈঠক করেন। উভয় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, আগামী সংসদ নির্বাচন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।