দাতাগোষ্ঠীর ১৮০ কোটি ডলার ঋণের অঙ্গীকার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২২:৩৬
চলতি অর্থ বছরে ১৮০ কোটি ডলার বা সাড়ে ১৪ হাজার কোটি টাকা ঋণের অঙ্গীকার পেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনে এ অঙ্গীকার পাওয়া যায়। সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক ও আইএমএফ সামাজিক নিরাপত্তা খাতে ৫০ কোটি ডলার, উপকূলীয় সুরক্ষা খাতে ৪০ কোটি ডলার এবং বিদ্যুত্ উন্নয়ন খাতে ৫০ কোটি ডলার দিবে। এ ছাড়া কয়েকটি প্রকল্পের জন্য তারা আরও ৪০ কোটি ডলার দেবে। সহজশর্তে এ ঋণ পাওয়া যাবে।