সবার কাছে যে অনুরোধ জানালেন নুসরাত

টলিউডের ডাকসাইটে অভিনেত্রী নুসরাত জাহান। তার লাস্যে কুপোকাৎ বাঙালি দর্শকরা। এবার তিনি কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন। ভোটের লড়াইয়ে অবতীর্ণ নুসরাত। তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন করছেন এ অভিনেত্রী।

আজ তার লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে নাকতলায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নায়িকা। এর পরেই নিজের লোকসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। ভোট দিয়ে বেরিয়ে বুথের সামানে সামান্য গোলমাল দেখা দেয়। আর জেরে সাংবাদিকদের ইন্টারভিউ দিতে পারেননি নুসরাত।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: কারাগারে মা-ছেলে

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জনগণের উদ্দেশে বার্তা দিয়েছেন এই নায়িকা। বার্তায় তিনি বলেছেন, ‘ভোট আমাদের মৌলিক অধিকার। আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। সবাই ভোট করবেন। আমিও যাচ্ছি।’

ইত্তেফাক/বিএএফ