চট্টগ্রামে গাউছুল আযম বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২২:৪৮
মাইজভাণ্ডার শরীফের আধ্যাত্মিক মনীষী গাউছুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.)-এর ১৫১তম খোশরোজ শরীফ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট, আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারীয়া ও মইনিয়া যুব ফোরামের উদ্যোগে আয়োজিত খোশরোজ শরীফের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, জিকির, সেমা মাহফিল ও মুনাজাত।
মাহফিলে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল (দ.) মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ সুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহবুব এ মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ হাসনাইন এ মইনুদ্দীন আহমদ আল হাসানী।