আন্টি ম্যাডাম
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২৫
চ্যানেল :বৈশাখী টিভি (নাটক)
প্রচার সময় :আজ বিকাল ৩টা
অভিনয় :মনিরা মিঠু, জাহিদ হোসেন শোভন, হাসিন রওশন, সাব্বির, বড়দা মিঠু
সিনেমার উঠতি নায়িকা তন্দ্রা। নায়িকা যত না হিট তারচেয়ে বেশি হিট নায়িকার মা। শুটিংস্পটে নায়িকার মায়ের যন্ত্রণায় অস্থির সবাই। স্পটের একজন তাকে আন্টি বলায় ভীষণ মাইন্ড করেন। ঘোষণা দেন তাকে ম্যাডাম ডাকতে হবে। সেই থেকে তার নাম হয়ে যায় আন্টি ম্যাডাম। ছবির পরিচালকের প্রথম ছবি এটি। এর আগে দীর্ঘদিন অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ছিলেন। ছবির প্রযোজক এবার তাকে ব্রেক দিয়েছেন। ব্রেক ফেল হওয়ার ভয়ে পরিচালক তাই সব সময় অস্থির থাকেন। আন্টি ম্যাডাম নতুন পরিচালককে নায়িকার খাবারের একটি মেন্যু ধরিয়ে দেয়। তালিকা অনুযায়ি খাবার মেলাতে হিমশিম খায় প্রোডাকশন টিম।