২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২৯
সিএম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
নিজে করি
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের চর্চার জন্য আজ বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেয়া হলো।
২.শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০
ক) প্রযুক্তির লক্ষ্য ______ নিয়ন্ত্রণ করা।
খ) প্রযুক্তির বিকাশে ______ আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান।
গ) প্রযুক্তির যথাযথ ব্যবহারে ______ এর জ্ঞান প্রয়োজন।
ঘ) আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো ______।
ঙ) বিংশ শতাব্দীর মাঝামাঝি আমরা পেয়েছি ______।
চ) তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব এনেছে ______।
ছ)হূদরোগ বা ক্যান্সার নির্ণয়ে ______ প্রয়োজন।
জ) বায়ুতে ______ বেশি থাকলে আমাদের ঘাম হয়।
ঝ) সূর্য খাড়াভাবে কিরণ দিলে তাপ ______ পাওয়া যায়।
ঞ) পৃথিবীর ______বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
৩.অল্প কথায় উত্তর দাও ঃ ১x১০= ১০
ক) গ্রিন হাউজ কাকে বলে?
খ) গ্রিন হাউজ গ্যাস কী কী?
গ) শীত প্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিন হাউজ বানানো হয়?
ঘ) কালবৈশাখী কাকে বলে?
ঙ) নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয়?
চ) আবহাওয়া পরিবর্তনের নিয়ামকগুলো কী কী?
ছ) কম্পিউটারের ইনপুট ডিভাইস কী কী?
জ) ইন্টারনেট কী কী কাজে লাগে?
ঝ) প্রাচীন প্রযুক্তির ৩টি উদাহরণ দাও।
ঞ) তথ্যপ্রযুক্তির যুগ কয়টি ও কী কী?
৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘ঞ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫x৮= ৪০
ক) গ্রিন হাউজ প্রভাব পরীক্ষাটি কীভাবে করবে? ব্যাখ্যা কর।
খ) বিজ্ঞানের অপব্যবহারের কয়েকটি উদাহরণ দাও।
গ) প্রযুক্তি আমাদের জীবনকে প্রভাবিত করে— ব্যাখ্যা কর।
ঘ) শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি কীভাবে কাজে লাগে?
ঙ) বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয় কেন?
চ) পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়ার কারণগুলো ব্যাখ্যা কর।
ছ) জলবায়ু পরিবর্তন রোধে করণীয় আলোচনা কর।
জ) গ্রিন হাউজ কেন গরম থাকে? ব্যাখ্যা কর।
ঝ) তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝ?
ঞ) বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক উদাহরণ দিয়ে প্রমাণ কর।