জেএসসি পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২৯
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
আলো
অনুধাবনমূলক:
২১। বায়ু থেকে আলো নিচের কোন্ মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে?
ক) কাঁচ খ) পানি গ) গ্লিসারিন ঘ) কেরোসিন
উ:ক
২২। উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যেস্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়?
ক) উল্টো খ) খর্বিত গ) বাস্তব ঘ) অবাস্তব
উ:ঘ
২৩। মানব চক্ষুর সাথে নীচের কোনিটর কার্যপ্রণালীর মিল আছে?
ক) মোবাইল ফোন খ) ক্যামেরা
গ) কম্পিউটার ঘ) টেলিভিশন
উ:খ
২৪। ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর জন্য কী ধরনের প্রতিবম্ব ফেলা হয়?
ক) একটি বাস্তব, সোজা ও বিবর্ধিত
খ) একটি বাস্তব সোজা ও খর্বিত
গ) একটি বাস্তব, উল্টা ও খর্বিত
ঘ) একটি অবাস্তব, উল্টা ও খর্বিত
উ:গ
২৫। নিচের কোনিট চোখের কোটরের মধ্যে চারদিকে ঘুরানো হয়?
ক) অক্ষি গোলক খ) আইরিস গ) অক্ষিপট ঘ) তারাবক্স
উ:ক
প্রয়োগমূলক:
২৬। চোখের শ্বেত প্রাচীরের সামনের অংশকে কী বলে?
ক) লেন্স খ) রেটিনা গ) কর্ণিয়া ঘ) আইরিস
উ:গ
২৭। পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০ হয়। সংকট কোণ কত?
ক) ০০ খ) ৪৫০ গ) ৪৯০ ঘ) ৯০০
উ:গ
২৮। উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোন্ বস্তুকে স্থাপন করলে লেন্সের অপর পাশ থেকে বস্তুটিকে কী রকম মনে হবে?
ক) খর্বিত খ) বাস্তব বিম্ব গ) বিবর্ধিত ঘ) উল্টা
উ:গ
২৯। অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
ক) 0০ খ) 30০ গ) 40০ ঘ) 90০
উ:ঘ
৩০। কোনিট চোখের বাইরের বিভিন্ন ধরনের অনিষ্ট হতে রক্ষা করে?
ক) শ্বেতমণ্ডল খ) মনি গ) কৃষ্ণমণ্ডল ঘ) কর্ণিয়া
উ:ক
৩১। নিচের কোনিট আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
ক) কর্ণিয়া খ) রেটিনা
গ) কোরয়েড ঘ) আইরিস
উ:গ
৩২। সরল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহূত হয় কোনিট?
ক) উত্তল দর্পণ খ) উত্তল লেন্স
গ) অবতল দর্পণ ঘ) লেন্স
উ:খ
উচ্চতর দক্ষতা:
৩৩। আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে আপতন কোণ i ও প্রতিসরণ কোণ r কী হয়?
ক) i থেকে r বেশি হবে খ) r থেকে i বেশি হবে গ) i ও r সমান ঘ) i ও r এর মান আলোর ঘনত্বের সমান
উ:খ
৩৪। আলোর প্রতিসরণের সূত্র কাজে লাগানো হয়—
i. প্রজেক্টরে ii. ক্যামেরায়
iii. অণুবীক্ষণ যন্ত্রে
নিচের কোনিট সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উ:ঘ