জেএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রস্তুতি

মো. মিজানুর রহমান সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা, আজ দেয়া হলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বিভিন্ন অধ্যায়-থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর। ৫১. বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত? ক. ২১ বছর খ. ১৮ বছর গ. ১৭ বছর ঘ. ১৫ বছর ৫২. কোনো কারণে সংসদ ভেঙে গেলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হয়? ক. ৯০ দিন খ. ৮০ দিন গ. ৬০ দিন ঘ. ১৫ দিন ৫৩. সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোটে সংবিধান সংশোধন করা যায়? ক. দুই-তৃতীয়াংশ খ. এক-তৃতীয়াংশ গ. এক-চতুর্থাংশ ঘ. এক-পঞ্চমাংশ ৫৪. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয়- ক. পরিশ্রমের মাধ্যমে খ. জন্মগতভাবে গ. বংশানুক্রমিকভাবে ঘ.রাজনৈতিকভাবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর ৫১. খ ৫২. ক ৫৩. ক ৫৪. খ। ৭৩. শাসন বিভাগ গঠিত- i.রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে. ii.সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii ৭৪. সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়? ক. বিচারক খ. প্রধান বিচারপতি গ. বিচারপতি ঘ. আইনপ্রণেতা ৭৫. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. মন্ত্রী ঘ. আইনমন্ত্রী ৭৬. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ৭৭. যে বিভাগ আইন অনুযায়ী বিচার করে, তাকে কী বলে? ক. শাসন বিভাগ খ. জাতীয়সংসদ গ. আইন বিভাগ ঘ. বিচার বিভাগ ৭৮. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত? ক. বিচারপতিদের খ. সাংসদদের গ. আইনজীবীদের ঘ. মন্ত্রীদের ৭৯. ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝায়? ক. রাষ্ট্রের শাসনকাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী খ. গণভবনে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী গ. বঙ্গভবনে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী ঘ. আইনমন্ত্রীর কার্যালয়ে নিয়াজিত সব কর্মকর্তা-কর্মচারী ৮০. আইন বিভাগের কাজ হলো- i. বাজেট অনুমোদন করা ii. কর ধার্য করা iii. বিচার করা কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ঘ. i ও ii বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর ৭৩. ঘ ৭৪. খ ৭৫. খ ৭৬. ক ৭৭. ঘ ৭৮. ক ৭৯. ক ৮০. ঘ।