ঁজানার কর্ণার

আধুনিক ডেন্টিস্ট্রির অগ্রপথিক আপডেট ডেন্টাল কলেজ

ডাঃ এস.এম.এ কাদের বিশিষ্ট শিশুশল্য-চিকিত্সাবিদ ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন মানসম্পন্ন দক্ষ ডেন্টাল সার্জন তৈরির লক্ষ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতাল। ২০ বিঘার নিজস্ব এই বিশাল ক্যাম্পাসে রয়েছে আপডেট ডেন্টালের নিজস্ব ৭ তলা এবং ছাত্র-ছাত্রীদের জন্য সুপরিসর পৃথক হোস্টেল। এটি দেশের একমাত্র ক্যাম্পাস; যেখানে একই সাথে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজ অবস্থিত। উল্লেখ্য, আপডেট ডেন্টাল কলেজের নিজস্ব ভবনটি শুধুমাত্র ডেন্টাল কলেজ ও হাসপাতালের জন্য বিশেষভাবে ও আধুনিক নির্মান শৈলিতে নির্মিত বাংলাদেশের একমাত্র ভবন। শিক্ষকমণ্ডলীঃ এখানে আছেন দেশ- বিদেশে উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত ৮২ জন শিক্ষক। যাদের মধ্যে ১২ জন অধ্যাপক, ১০ জন সহযোগী অধ্যাপক, ২৫ জন সহকারী অধ্যাপক, ৩৭ জন প্রভাষক এবং ৪ জন রেজিস্ট্রার। শিক্ষক ও চিকিত্সকমণ্ডলী নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশ ও বিদেশে বিভিন্ন সেমিনার, শর্ট কোর্স ইত্যাদিতে অংশগ্রহণ এবং সপ্তাহ অন্তর সায়েন্টিফিক ও ক্লিনিক্যাল সেমিনারের আয়োজন করে থাকেন। এটি দেশের একমাত্র প্রাইভেট ডেন্টাল কলেজ যেখানে শিক্ষকতা ও শিক্ষা পরিবেশের মানোন্নয়নের জন্য রয়েছে পৃথক মেডিকেল এডুকেশন সেল। শিক্ষাদান পদ্ধতিঃ কলেজের শিক্ষাদান পদ্ধতি অধিকতর ব্যবহারিক শিক্ষা নির্ভর এবং আধুনিক টিচিং মেথডভিত্তিক। এখানে ছোট ছোট গ্রুপে শিক্ষাদানের ফলে প্রত্যেক শিক্ষার্থীই শিক্ষকের নিবিড় পর্যবেক্ষনে থাকে। শিক্ষা পদ্ধতিকে গতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত ফেইজ মিটিং, একাডেমিক কাউন্সিলের মিটিং ও শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে থাকে। ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এখানে বিষয়ভিত্তিক আধুনিক ল্যাব, লাইব্রেরি এবং ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষ অত্যাধুনিক ডিজিটাল মাল্টিমিডিয়া সিস্টেম, ল্যাপটপ, ওভার হেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর, এপি ডায়াস্কোপ এবং ডিজিটাল সাউন্ড সিস্টেম এর সমন্বয়ে সুসজ্জিত । এখানে রয়েছে পর্যাপ্ত লেকচার গ্যালারি, টিউটোরিয়াল ও ব্যবহারিক কক্ষ এবং ছাত্র- শিক্ষকদের পৃথক আসন সম্বলিত লাইব্রেরি। ডেন্টাল বহিঃবিভাগঃ ছয়শত পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্বক্ষনিক চিকিত্সা প্রদানের পাশাপাশি শুধুমাত্র ডেন্টাল চিকিত্সা সেবা প্রদানের জন্য ১০,০০০ হাজার বর্গফুটের স্বয়ংসম্পূর্ন, আধুনিক ও প্রযুক্তি নির্ভর একটি বিশাল ডেন্টাল বহিঃবিভাগ বয়েছে। এই বহিঃবিভাগে স্বল্প খরচে উন্নতমানের দন্ত ও মুখমণ্ডলের সব ধরনের চিকিত্সা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জনঃ সমপ্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম প্রফেশনাল বিডিএস পরীক্ষায় আপডেট ডেন্টাল কলেজ মেধাতালিকায় ১ম ও ৫ম স্থান অর্জন করে এবং ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ৭ম স্থান অর্জন করে। উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সরকারী ও বেসরকারী মোট ১৬টি ডেন্টাল কলেজের মধ্যে আপডেট ডেন্টাল কলেজ সম্মিলিত ভাবে এই কৃতীত্বপূর্ন ফলাফল অর্জন করে। অন লাইনে এডমিশনের জন্য লগ অন করতে www.update dentalcollege.edu.bd প্রয়োজনে ফোনঃ ০২-৮৯৮২১২৮, ০১৭১৬-৮৭৯০৪৯, ০১৭১১২৩৮৯৮০ ওয়েবঃ www.upd atedentalcollege.edu.bd