নবম দশম শ্রেণির ফিন্যান্স এন্ড ব্যাংকিং

সৃজনশীল প্রশ্নোত্তর কামরুল হাসান দিপু প্রভাষক, গ্রীনফিল্ড কলেজ, ঢাকা অধ্যয়-২ (অর্থায়নের উত্স) ( জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর) প্রশ্নঃ১। অর্থায়নের উত্স কয়টি? উত্তরঃ অর্থায়নের উত্স ২টি। প্রশ্নঃ২।তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী? উত্তরঃ তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন। প্রশ্নঃ৩। কিসের পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উেসর খরচ ন্যূনতম হওয়া আবশ্যক? উত্তরঃ মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উেসর খরচ ন্যূনতম হওয়া আবশ্যক। প্রশ্নঃ৪ । প্রতিষ্ঠানের তহবিলের ভিন্ন উত্সগুলো কী কী? উত্তরঃ প্রতিষ্ঠানের তহবিলের ভিন্ন উত্স হল মালিকপক্ষ ও ঋণদাতা। প্রশ্নঃ৫। মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে কী বলে? উত্তরঃ মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ তহবিল উত্স বলে। প্রশ্নঃ৬। বহিঃস্থ তহবিল কাকে বলে? উত্তরঃ ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিঃস্থ তহবিল উত্স বলে। প্রশ্নঃ৭। অভ্যন্তরীণ উত্স তহবিলকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরঃ অভ্যন্তরীণ উত্স তহবিলকে দুই ভাগে ভাগ করা যায়। প্রশ্নঃ৮। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা কত? উত্তরঃ প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা ২ থেকে ৫০ পর্যন্ত হতে পারে। প্রশ্নঃ৯। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা কত? উত্তরঃ পাবলিক লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা ৭ এবং উর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। প্রশ্নঃ১০। পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উত্স কী? উত্তরঃ পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উত্স শেয়ার বিক্রয়। প্রশ্নঃ১১। বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কত প্রকার? উত্তরঃ বহিঃস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে ৩ প্রকার। প্রশ্নঃ১২। মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত? উত্তরঃ মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল হল এক থেকে পাঁচ বছর। প্রশ্নঃ১৩। দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত? উত্তরঃ ৫ বছর থেকে উর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত হল দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদকাল। অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্নঃ১৪। অর্থায়ন বলতে কী বোঝ? উত্তরঃ অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ এবং এর ব্যবস্থাপনা ও বণ্টনকে বোঝায়। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার জন্য এবং দৈনন্দিন ব্যবসায়কার্য পরিচালনা করার জন্য যে তহবিল প্রয়োজন হয় তার উত্স। নির্বাচন অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থায়ন কোনো ব্যক্তি, ব্যবসায় প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, ব্যবস্থাপনা ও প্রাপ্ত অর্থ পরিশোধের সব বিষয়ের সাথে জড়িত। অর্থাত্ অর্থের ব্যবহার ও ফেরত দানের জন্য অর্থ সংগ্রহ করাকেই অর্থায়ন বলে। আর এ অর্থায়ন যখন ব্যবসায়ের জন্য করা হয় তখন তাকে ব্যবসায় অর্থায়ন বলে। প্রশ্নঃ১৫। অভ্যন্তরীণ তহবিল বলতে কী বোঝ? উত্তরঃ প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ তহবিল বলে। প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ ব্যবহার, বিক্রয় বা সঞ্চয়য়ের মাধ্যমে যে তহবিল সৃষ্টি হয় অথবা বিভিন্ন প্রকার ব্যয় পরিশোধ বিলম্বিতকরণের মাধ্যমে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা হয় তার সবই অভ্যন্তরীণ অর্থায়ন। অন্যভাবে বলা যায়, ব্যবসায়ের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহূত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে, তাকে অভ্যন্তরীণ উত্স বলে। বিভিন্ন ধরনের কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও বিভিন্ন হয়। প্রতিষ্ঠানে অর্থের ঘাটতি দেখা দিলে অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থের সংস্থান করা যায়। প্রশ্নঃ১৬। অবণ্টিত মুনাফা কী? উত্তরঃ অবণ্টিত মুনাফা অভ্যন্তরীণ তহবিলের মুনাফাভিত্তিক উত্স। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যে পরিমাণ মুনাফা অর্জন করে তার সম্পূর্ণ অংশ মালিকগণ ভোগ করে না বা যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ আকারে মালিকদের মধ্যে বণ্টন করা হয় না। মুনাফার যে অংশ মালিক বা মালিকগণ ভোগ করেন না এবং যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে যে অংশ লভ্যাংশ আকারে বণ্টন করা হয না তাকে অবণ্টিত মুনাফা বলে। অবন্টিত মুনাফা মূলধনের পরিমাণকে বৃদ্ধি করে।