আজকের রাশিফল

১৯ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ৪ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা ১ ও ৬ । শুভবার শুক্র ও রবিবার। শুভ রত্ন: রুবী ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী ও আত্মবিশ্বাসী। উদার, সৃজনশীল ও উচ্চাভিলাষী। পরিমিত ও ন্যায় বিচার বোধ প্রবল। সত্য মিথ্যার পার্থক্য করতে কোন অসুবিধা হয় না। শান্তিপ্রিয় হলেও নিজের মত বলিষ্ঠভাবে প্রকাশে দ্বিধা করেন না। এজন্য অনেকে ক্ষুব্ধ হবে। শত্রুতারও সম্মুখীন হতে পারেন। জীবনে বাধা আসবে। তবে কৌশল, বিশ্লেষণী ক্ষমতা ও বাকপটুতা যথাযথভাবে প্রয়োগ করলে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোর্তিবিদ সুব্রামানিয়াম চন্দ্রশেখর, মিজানুর রহমান চৌধুরী, জনলাকারে, সাহিত্যিক ভাসকো প্রেটোলিনি, লুবনা আহমেদ, নীরেন চক্রবর্তী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য মনোসংযোগ করা কঠিন হবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। পাওনা টাকা আদায় বিলম্বিত হওয়ার আশংকা আছে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বন্ধুর সহযোগিতা পবেন। নতুন বিনিয়োগ শুভ। রোমন্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিতে পারে। ভাইবোনদের সাথে মতবিরোধ সৃষ্টি হওয়ার আশংকা আছে। কোনো কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। তৈরি পোশাক ও বস্ত্র ব্যবসায়িদের নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের কোনো পুরনো সমস্যা সমাধান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পেশাজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনজীবীদেরকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষের আক্রমণকে যুক্তি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করুন। প্রবীণদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অবসরপ্রাপ্তরা আজ কোনো বিশেষ সুযোগ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পারিবারিক কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ঠাণ্ডা মাথায় পরিস্থতি মোকাবেলা করার চেষ্টা করুন। কর্ম পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বস্ত্র ব্যবসায় প্রত্যাশিত লাভ নাও হতে পারে। বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ না হওয়ার সম্ভাবনাই বেশি। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয়ের ক্ষেত্রে সংযত থাকার চেষ্টা করুন। অন্যথায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আজ নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তীর্থযাত্রার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কোনো বন্ধুর সাথে মন কষাকষি হতে পারে। ফলে বন্ধুত্বে ফাটল ধরার আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারী ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সুনাম ও অর্থ লাভের সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বস্ত্র ও পশমী পোশাক ব্যবসায় লাভবান হতে পারেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ কিছু সুযোগ পেতে পাবেন। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ধর্মীয় কাজকর্মে আগ্রহবোধ করতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ দম্পত্য সম্পর্ক ভালো যাবে না। দাম্পত্য কলহের জন্য মানসিক অশান্তি দেখা দিতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে।