আবারো ইউরোপ সফরে
যাচ্ছেন কেরি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:১১
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনার লক্ষ্যে পুনরায় ইউরোপ সফরে যাচ্ছেন। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি প্যারিস, লন্ডন ও রোম সফর করবেন। পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জেন পিসাকি জানান, কেরি ফ্রান্সে আরব শান্তি উদ্যোক্তাদের সঙ্গে ইসরাইল ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর অগ্রগতি নিয়ে কথা বলবেন। এছাড়া তিনি সউদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সালের সঙ্গেও বৈঠক করবেন।