গুরুদাসপুরে দুলুর মুক্তি দাবিতে মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:২৯
নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে দুলু মুক্তি সংগ্রাম পরিষদ গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে গতকাল শুক্রবার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুলু মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে উপজেলার সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এম সিদ্দিকুর রহমান শাহ, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি রবিউর রহমান টিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল্লা সোহেল, দুলু মক্তি সংগ্রাম পরিষদের সদস্য মো. রাজু আহম্মেদ, নাটোর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোরসেদুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে দুলুর মুক্তির দাবি জানিয়ে বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার না দেয়া হলে বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেয়া হবে না।