সাতক্ষীরার ৩ গ্রাম
ও শতাধিক মত্স্য
ঘের প্লাবিত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:২৯
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙ্গে গত বৃহস্পতিবার রাতে দুর্গাবাটি, বয়ারডাঙ্গা ও ভামিয়া গ্রামসহ শতাধিক মত্স্য ঘের প্লাবিত হয়।
স্থানীয় উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবেদার রহমানের নেতৃত্বে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ মেরামত করেছে।
পানি উন্নয়ন বোর্ড-১ এর (শ্যামনগরের দায়িত্বপ্রাপ্ত) সেকশন অফিসার (এসও) নিখিল কুমার দত্ত জানান, খোলপেটুয়া নদীর পশ্চিম দুর্গাবাটি সাইক্লোন সেন্টারের কাছে প্রবল জোয়ারের চাপে ৫০ মিটার এলাকা জুড়ে ভেঙে গেছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী জানান, স্থানীয় এলাকাবাসীদের নিয়ে রিং বাঁধ দিয়ে আপাতত বেড়িবাঁধ বাঁধা হয়েছে। তবে পরবর্তী জোয়ারের তোড়ে আবারো ভাঙ্গন দেখা দিতে পারে।