নানা সংকটে বরগুনা জেলা কারাগার

লোকবল সংকট, ধারণ ক্ষমতার চেয়ে বেশি হাজতি, বাউন্ডারি দেয়াল না থাকা, প্যারিমিটার দেয়ালের যথাযথ উচ্চতা নেই, অভ্যন্তরে পর্যাপ্ত জায়গার অভাবসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় বরগুনা জেলা কারাগার। কারাগার কর্তৃপক্ষের অভিযোগ,এসব সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষকে বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হলেও কোন সাড়া মিলছে না। এ অবস্থায় খুঁড়িয়ে চলছে বরগুনা জেলার একমাত্র কারাগারটি। ১৯৬৯ সালের ১ জানুয়ারি মোট চার একর জমিতে প্রতিষ্ঠিত হয় বরগুনা কারাগার। ১৯৯৬ সালের আগে এটি বরগুনা উপ-কারাগার নামে পরিচিত ছিল। এরপর থেকে বরগুনা জেলা কারাগারে উন্নীত করা হয়েছে। এ ব্যাপারে জেল কর্তৃপক্ষের দাবি নিরাপত্তার জন্য তাদের কেন্টিন থেকে খাবার কিনতে হয়। তবে দাম বেশি রাখার কথা অস্বীকার করেন জেল সুপার। বরগুনা জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, প্যারিমিটার দেয়ালের যথাযথ উচ্চতা নেই, বাউন্ডারি ওয়াল না থাকা, অবকাঠামোগত সমস্যা, কারারক্ষী প্রয়োজনের তুলনায় অপ্রতুল, ধারণ ক্ষমতার চেয়ে হাজতি বেশি রাখাসহ বিভিন্ন সমস্যা রয়েছে এ কারাগারে। বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, কারাগারে আসামিরা যতটুকু অধিকার পাওয়া কথা ততটুকু না দিলে সেটা মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, ধারণ ক্ষমতার চেয়ে পাঁচগুণ আসামি থাকলে সেখানে তাদের অধিকার ক্ষুণ্ন হয়। তাই তিনি সরকারের কাছে বরগুনা কারাগারটির সংস্কার দাবি করেন।