সেনবাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পুলিশ ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখা ও দলীয় নেতাকর্মীদের হয়রানি করার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। এ সভায় বক্তব্য রাখেন- কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরনবী দনু, সাধারণ সম্পাদক হাজী তৈয়ব আলী প্রমুখ বক্তব্য রাখেন।