চৌগাছায় গণসংযোগে সাবেক প্রতিমন্ত্রী

সাবেক বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তাই এই সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে আগামী সংসদ নির্বাচনে নৌকামার্কায় ভোট দিতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে উন্নয়নের ব্যাপকতা তুলে ধরে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক শাহাবুদ্দিন চুনু বড় মিয়া, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মকবুল হোসেন, চৌগাছা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান প্রমুখ।