সখীপুরে এমপিওভুক্ত হয়নি ১০টি প্রতিষ্ঠান
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩৩
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৪টি মহাবিদ্যালয়সহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন। ফলে ওসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অনিয়মিতভাবে পাঠদান করায় শিক্ষার্থীদেরও লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে।
জানা যায়, এ উপজেলায় নন এমপিওভুক্ত ৪টি মহাবিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় ও ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলো হলো— ঢনঢনিয়া উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুর রকিব বীর বিক্রম উচ্চ বিদ্যালয়, কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বেড়বাড়ি দাখিল মাদরাসা, সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ, পলাশতলী মহাবিদ্যালয়, ভুয়াইদ টেকনিক্যাল ইনস্টিটিউট এ্যান্ড বিএম কলেজ ও সূর্যতরুণ স্কুল এ্যান্ড কলেজের কলেজ শাখা।
সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান আনম বলেন, শিক্ষা প্রসারের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া খুবই জরুরি। অন্যথায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দাঁড়াবে কোথায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেয়া প্রয়োজন বলেও জানান তিনি।