সওজের ৫২ হাজার বর্গফুট
রাস্তা ১১৮ জনের দখলে
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩৪
দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার ৫১হাজার ৭৫ বর্গফুট জমি ১১৮জনের অবৈধ দখলে চলে গেছে। অবৈধ দখলদারেরা ঐসব জমিতে বাসাবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বার বার নোটিস দিয়েও সওজ দখলে নিতে পারছে না বেদখল হওয়া জমি। অবৈধ দখলদারদের কারণে প্রশস্ত সড়ক সরু হয়ে আসায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ফুলবাড়ি উপজেলার পৌর শহরের স্বজনপুকুর (বুন্দিপাড়া) এলাকা থেকে উত্তর সুজাপুর হাসপাতাল মোড় পর্যন্ত ১১৮ জনের দখলে রয়েছে ৫১ হাজার ৭৫ বর্গফুট জমি।
সড়ক ও জনপথ বিভাগের দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ বলেন, এখন কথা বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে কথা বলা যাবে।