ফুলবাড়িতে ইচ্ছে মতো টোল নিচ্ছে ইজারাদার

দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় ইজারাদারের খেয়ালখুশি মতো অতিরিক্ত টোল আদায় করছে। কোন-কোন ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছেও টোল আদায় করা হচ্ছে। টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের প্রতিনিধিদের হাতে প্রতিনিয়ত হেনস্থা হতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। পৌর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, ইজারাদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামাঞ্চলের পণ্য বিক্রেতারা পৌর হাট-বাজারে তাদের পণ্য আনা কমিয়ে দিয়ে পার্শ্ববর্তী উপজেলার হাটবাজারে চলে যাচ্ছেন। ইজারাদার দৌরাত্ম্যের বিষয়টি পৌর মেয়রকে অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না। হাটবাজারের কোন পণ্যের ইজারা টোল আদায়ের তালিকা টানানোর নিয়ম থাকলেও সেটি টানানো হয়নি। পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, হাটবাজারে ইজারা টোল আদায়ের তালিকা জেলা প্রশাসকের কাছে চাওয়া হয়েছে। কিন্তু সেখান থেকে তালিকা পাওয়া যায়নি বলে অনুমাননির্ভর টোল আদায় করা হচ্ছে।