মদন-নেত্রকোনা সড়ক খারাপ থাকায় বাড়ছে দুর্ঘটনা

হাওরবেষ্টিত এলাকাগুলোর মধ্যে মদন উপজেলা একটি দুর্গত এলাকা। এই সড়কটি দুই উপজেলার লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার থেকে মদন উপজেলার উচিতপুর ফেরিঘাট পর্যন্ত যাতায়াত কালে গর্ভবতী নারী, বৃদ্ধ, শিশু ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। যাত্রী চলাচল তো দূরের কথা গাড়ির মালিক ও চালক রোজগার বন্ধ করে দেয় ভাঙ্গা রাস্তার ভয়ে। এ বিষয়ে মদন গ্রামের সমীর কুমার দাস বলেন, এই সড়কপথে চলাফেরা করতে আমরা আতংকে থাকি। যে কোন মুহূর্তে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সোমবার এই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি হয়েছে এবং অতি দু্রত সংস্কারের কাজ শুরু হবে।