গফরগাঁওয়ে আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের পাল্টাপাল্টি হামলা
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২২:১৩
জেলার গফরগাঁওয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। উপজেলার পৌর শহরে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পৌর ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মাজহারুলের বাবা মমতাজ উদ্দিনকে এলোপাতাড়ি কোপানোর ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় বিএনপির ৬ কর্মী-সমর্থক আহত হয়েছে। এ সময় ৫টি দোকান ভাংচুর করা হয়। গুরুতর আহত সাইফুল ইসলাম নয়নকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি খোন্দকার শওকত জাহান বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ ও মামলা দায়ের করেনি।