রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৪০
আব্দুল মালেক তালুকদার
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারের চাচা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক তালুকদার (৮০) গতকাল বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌর এলাকার কাষ্টগর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থান তাকে দাফন করা হয়।
আব্দুল ওয়াহেদ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল ওয়াহেদ গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন।
মো. জহিরুল হক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মুক্তিযোদ্ধা নায়েক সুবেদার (অব.) মো. জহিরুল হক (৬৫) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাহাদুরপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।