কর্তৃত্বপূর্ণ স্বাধীন ইসি’র আওতায় নির্বাচন হবে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচন কোন কর্তৃত্বপূর্ণ সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে স্বাধীন কর্তৃত্বপূর্ণ নির্বাচন কমিশনের আওতায়। যারা বলছে, দলীয় সরকারের আওতায় নির্বাচন হবে তারা ঘোরের মধ্যে থেকে প্রলাপ করছে মাত্র। গতকাল শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকার অশ্বদিয়ায় সোনাপুর-কবিরহাট সড়কে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এক সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় উন্নয়নে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান সরকার। এ সরকার গত সাড়ে চার বছর যে উন্নয়ন করেছে গত ২০ বছরেও তা হয়নি। অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।