প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করেছে জামায়াত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:১০
জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করে বলেছে, এই প্রস্তাব জাতির নিকট গ্রহণযোগ্য নয়।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম গতকাল শুক্রবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করে বলেন, জনগণের আন্দোলন বানচাল করার হীন উদ্দেশ্যেই তিনি সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। জাতির নিকট তত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নেই। বিবৃতিতে ২৪ অক্টোবরের আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ভাষণ বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক।