লগি বৈঠা নিয়ে নৌকা পাহারা দিতে হবে
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:১১
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেছেন, নৌকাকে জয়ী করতে আগামীতে লগি ও বৈঠা নিয়ে নৌকা পাহারা দিতে হবে। নৌকায় ভোট দিলে দেশের মানুষ ভাল থাকে। তারা বিভিন্ন উত্সবে আনন্দ প্রকাশ করতে পারে। এমনকি নৌকায় ভোট দিলে দেশে নৌকা প্রতিযোগিতা হয়। তিনি গত বৃহস্পতিবার বিকালে পাবনার সাঁথিয়ার ঐতিহ্যবাহী ঘুঘুদহ বিলে শহীদ আব্দুল খালেক নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে উপরোক্ত কথাগুলো বলেন।
আক্কাস মহুরীর সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আহ্বায়ক কমিটির সদস্য কার্তিক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি।