জোকস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ১৭:৫৮
সান্তা :তুমি এত রাতে আর এত ঝড়ের মধ্যে আমাকে দোকানে যেয়ে চাল আনতে বলছ। আরে এত ঝড়ে তো একটা কুকুর পর্যন্ত রাস্তায় বেরুবে না।
বান্তা :তা কুকুর সাথে নেবার দরকার কি? একটু সাহস করে তুমি একাই যাও না!
উকিল :বিয়ের ত্রিশ বছর পর এসে এখন ডিভোর্স না নিলেই কি নয়? আর ক’দিনই বা বাঁচবেন বলুন? এখন শুধু শুধু লোক হাসানোর কী দরকার?
মক্কেল :আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, ডিভোর্সটা না নিলেই নয়। দ্বিতীয়ত আর যে ক’টা দিনই বাঁচি না কেন শান্তিতে বাঁচতে চাই। আর তৃতীয়ত, এমনিতেই লোকে রোজ রোজ আমাদের ঝগড়া শুনে হাসে। কাজেই কাল থেকে ঝগড়া না করলে বরং ওদের হাসি বন্ধ হবে!
উকিল :যদিও আপনাদের ব্যক্তিগত বিষয়। তবু উকিল হিসেবে কি এতোটুকু জানতে পারি যে আপনার স্বামী কী এমন করলেন যে কারণে বিয়ের দশ বছর পরে এসে তাকে ডিভোর্স নোটিশ পাঠাতে চাইছেন?
ডিভোর্সপ্রার্থী নারী :কিছু একটা করবে ভেবে ভেবেই তো দশ বছর পার করে দিল। তবে এরপরও যেহেতু কিছুই করছে না তাই ডিভোর্স নোটিশটা পাঠাতেই হচ্ছে।
প্রথম বান্ধবী :দুঃসাহসী কোনো ছেলে ছাড়া আমি বিয়ে করব না।
দ্বিতীয় বান্ধবী :কী বলিস! তোকে বিয়ে করতে চাওয়াটাই কি যথেষ্ঠ দুঃসাহসী বিষয় নয়?