গ্যাজেটসের ব্যবহারে বাড়ছে ব্যাকপেইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ১৭:৫৯
১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মাঝে কাঁধ-পিঠের ব্যাথা বাড়ছে। আর এর মূলে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাজেটসের ব্যবহার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সাম্প্রতিক এক জরিপ থেকে এই তথ্য পাওয়া গেছে। এই জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তুলনামূলকভাবে বয়সী লোকদের তুলনায় অল্পবয়সীদের মধ্যে ব্যাকপেইনের হার বাড়ছে। এতে করে তরুণদের কাজের ক্ষমতাও কমছে। গবেষকরা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে একজন তরুণ প্রতিদিন গড়ে ৮.৮৩ ঘণ্টা সময় কাটায় কোনো না কোনো ধরনের ডিজিটাল ডিভাইসের সামনে। কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট পিসি’র মতো ডিভাইস ব্যবহার করতে গিয়ে কখনও ঝুঁকে পড়তে হয়, আবার কখনও পিছনের দিকে হেলতে হয়। এই ধরনের অভ্যাসের কারণেই শারীরিক সমস্যা, বিশেষ করে ব্যাকপেইন তৈরি হয়। গ্যাজেটস ব্যবহারের জন্য তাই আদর্শ কোনো অবস্থান গ্রহণের প্রতি গুরুত্ব দিয়েছেন গবেষকরা।