ঈদ ফোকাস

ঈদ আনন্দ ডট কম

নিয়মিত বিতর্ক অনুষ্ঠানের বাইরে ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে ‘ঈদ আনন্দ ডট কম’ অনুষ্ঠানটি হাসান আহমেদ চৌধুরী কিরণ করে আসছেন প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে। এবারের পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন এ দেশের জনপ্রিয় দুই সংগীত তারকা। তারা হলেন কুমার বিশ্বজিত্ ও কনক চাঁপা। ঈদ বিষয়ক আড্ডার পাশাপাশি গানের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন দুই শিল্পী। এটিএন বাংলায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে।