স্বপ্নদৃশ্য

চ্যানেল :এনটিভি (নাটক) প্রচার সময় :আজ রাত ৮টা ১০ মিনিট অভিনয় :জাহিদ হাসান, ফারাহ রুমা, আঞ্জুমান্দ আরা বকুল লাব্বিক একজন তরুণ বিজ্ঞানী। একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করে। বিয়ে করেছে বছর দুই হলো। স্ত্রী ঝুমু প্রচণ্ড ভালোবাসে লাব্বিককে। লাব্বিক সারাদিন অফিস করে বাসায় এসে আবার ব্যস্ত হয়ে পড়ে তার নিজস্ব ল্যাবে। লাব্বিক সব সময় স্বপ্ন দেখে একটা যুগান্তকারী কিছু একটা আবিষ্কার করার। কিন্তু হচ্ছে না। লাব্বিকের জীবনে রোমান্টিকতা নেই। একদিন গভীর রাতে লাব্বিক ঘুম থেকে টেনে তুলে ঝুমুকে। লাব্বিক ঝুমুকে জানায় সে একটা জিনিস আবিষ্কার করতে পেরেছে। যে জিনিস মানুষের মাথার পিছনে ঘাড়ের একটি রগের সঙ্গে যুক্ত করে দিলে সে মানুষ তার অবচেতন মনে কী ভাবে এবং রাতে কি স্বপ্ন দেখে তা রেকর্ড হয়ে থাকবে।