সিরিয়ার শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা নিহত

সিরিয়ার শীর্ষস্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে বিদ্রোহীরা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দেইর এজ্জরে সিরিয়া ও এর জনগণের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় দায়িত্ব পালনের সময় মেজর জেনারেল জাম্মা জাম্মা শহীদ হয়েছেন। — বিডি নিউজ